ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক ডাকছেন স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে যাচ্ছেন বলে জানিয়েছেন এক সরকারি সূত্র। ধারণা করা হচ্ছে, গাজা পরিস্থিতি ও ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টিই এই বৈঠকের মূল আলোচ্য হবে।

ফাইন্যান্সিয়াল টাইমস প্রথমে এই খবর প্রকাশ করে জানায়, বর্তমানে গ্রীষ্মকালীন অবকাশে থাকা ব্রিটিশ মন্ত্রীরা ১ সেপ্টেম্বর পর্যন্ত বিরতিতে থাকলেও তারা আগেভাগেই বৈঠকে বসবেন গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে।

স্টারমারের দফতর অবশ্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এই পদক্ষেপ এমন সময়ে এলো, যখন স্টারমার শুক্রবার বলেছিলেন— শুধুমাত্র একটি আলোচনার মাধ্যমে সম্পন্ন শান্তিচুক্তির অংশ হিসেবেই ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু এই অবস্থান লেবার পার্টির অনেক সদস্যকে হতাশ করেছে, কারণ তারা ফ্রান্সের মতো দ্রুত স্বীকৃতি দেওয়ার পক্ষে।

এর আগে যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য (এমপি), যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য।

নয়টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে তারা বলেন, ‌‘আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন।’

উল্লেখ্য, ২৮ ও ২৯ জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের সহ-সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক ডাকছেন স্টারমার

আপডেট টাইম : ১২:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫