ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

সিটিজেন প্রতিবেদক: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চার বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন তার সাত দেহরক্ষী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই এই মামলায় জি কে শামীমকে ১০ বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে জিকে শামীমকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরের বছরের ৪ আগস্ট অর্থপাচার মামলায় শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর ১০ নভেম্বর ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। সেই মামলায় তাদের ১০ বছরের সাজা ঘোষণা করে আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

আপডেট টাইম : ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫