ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আসিফ নজরুল: সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু-এক মাসের মধ্যে করা হবে

সিটিজেন প্রতিবেদক: দুদক সংস্কার কমিশন যেসব আইন প্রস্তাব করেছে তা আগামী ১ থেকে ২ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুর ২টার দিকে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আইন উপদেষ্টা। পরে বিকেল ৩টার পর দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, আমাদের দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিশন আছে, তারা দুদক সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাবনা দিয়েছে। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী দু-এক মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।

আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতি দমন সংস্কার কমিশনে কিছু প্রস্তাবনা ছিল দুদক সংস্কারের বিষয়ে। কমিশনের প্রস্তাব নিয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেছি।

গত ১৫ জানুয়ারি অর্থপাচার তদন্তের ক্ষেত্রে দুদকের নেতৃত্বে বিভিন্ন এজেন্সির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করা এবং ‘স্বাধীন’ ও ‘সাংবিধানিক’ স্বীকৃতি দেওয়াসহ সংস্থাটির সংস্কারে ৪৭টি সুপারিশ দাখিল করে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। পরে ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংস্কার কমিশনের প্রতিবেদনে দুদককে একটি ‘কার্যকর’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেব গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানটির আমূল সংস্কারে ৩৭ সুপারিশের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, আইন পরিবর্তনসহ ১০টি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল সংস্কার কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আসিফ নজরুল: সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু-এক মাসের মধ্যে করা হবে

আপডেট টাইম : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫