ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ আগস্ট) মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

চাঁদাবাজির বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আপনারা যদি কোনো চাঁদাবাজ পান, আমাদের দেখান।

এ সময় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যার সম্পর্কে যা অভিযোগ উঠুক না কেন, এই বিষয়ে আমি এখানে কিছু বলব না।

মাদকের নির্মূলের বিষয়ে তিনি বলেন, আপনাদের অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হউন। আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো একটা ঘটনা ঘটলে আমরা ছবি তুলতে যাই, কিন্তু তারে প্রতিকার করি না। একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলছে, এটা প্রতিকার করা আপনাদের দায়িত্ব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫