ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

আজ শনিবার রুশ কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

অধিকাংশ স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানাতেই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর মুহূর্তেই কারখানার ভবন ধসে পড়ে এবং চারপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ।

রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের উদ্ধারে টানা অভিযান চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ভবনের ছবি ও ভিডিওও প্রকাশ করেছে তারা।

এমন ঘটনা ওই কারখানার জন্য নতুন নয়। ২০২১ সালেও সেখানে বিস্ফোরণে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছিল। সর্বশেষ ঘটনার পর রিয়াজান অঞ্চলে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। গভর্নর পাওয়েল মালকভ জানিয়েছেন, নিহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

রাশিয়ায় প্রায়ই গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানায় এ ধরনের বিস্ফোরণ ঘটে, যা দেশটির শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে আসে।

সূত্র: এএফপি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আপডেট টাইম : ০৭:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫