ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান

ইউনূস-ইসহাক সাক্ষাৎ: বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক চাঙ্গা করার আলোচনা

সিটিজেন প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রেডিও পাকিস্তান জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) বিকালে সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করেন।

একই সঙ্গে যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউনূস ও ইসহাক অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

সরকারি রেডিও আরও জানিয়েছে, ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং সফরের মূল ফলাফল সম্পর্কে অবহিত করেন।

সেই সঙ্গে ইসহাক চমৎকার সফর ব্যবস্থা এবং সফরকালে তাকে ও তার প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইসহাকের দুই দিনের সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে অভিহিত করেছে। এটি ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশে সফর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন

ইউনূস-ইসহাক সাক্ষাৎ: বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক চাঙ্গা করার আলোচনা

আপডেট টাইম : ১০:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫