ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের স্মরণে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে চীনের বেইজিং যাচ্ছেন, তবে বিমানের পরিবর্তে একটি বিশেষ ট্রেনে করে। সোমবার পিয়ংইয়ং থেকে ট্রেনে চড়ে তিনি যাত্রা শুরু করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, উত্তর কোরীয় নেতা স্থানীয় সোমবার বিকালে একটি বিশেষ ট্রেনে করে পিয়ংইয়ং ত্যাগ করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই কুচকাওয়াজে উপস্থিত থাকবেন।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমের এই প্রতিবেদনগুলো নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

বিশ্লেষকদের মতে, কিম এই অনুষ্ঠানের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

সিউল-ভিত্তিক গবেষণা কেন্দ্র সেজং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চেয়ং সিওং-চাং বলেন, তার দাদা কিম ইল সুং অনেক কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিলেও কিম জং উন এবং তার বাবা কিম জং ইল এমন কোনও অনুষ্ঠানে যোগ দেননি, যেখানে অনেক নেতা উপস্থিত ছিলেন।

চেয়ং বলেন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শীর্ষ সম্মেলনের পর কিম জং উন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছেন বলে মনে হচ্ছে।

দক্ষিণ কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার উ ওন-শিককে চীনা অনুষ্ঠানে পাঠানো হবে।

সূত্র: রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম জং উন

আপডেট টাইম : ০৯:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫