ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ ‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুবি’তে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নি/হ/ত ৮১ বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নি/হ/ত ২, আ/হত ৫৯ রুশ হামলায় ইউক্রেনে হতাহত ৯ আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হলেন আল ফাওজান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ সালেহ আল-ফাওজান। বুধবার সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ এ আদেশ জারি করেন। শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর তিনি এ দায়িত্ব গ্রহণ করছেন।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মুফতি শেখ আল ফাওজান সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর  তিনি এই দায়িত্ব নিয়েছেন।

নতুন দায়িত্বের পাশাপাশি শেখ আল ফওজানকে সিনিয়র আলেমদের কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ ও ইফতার জেনারেল প্রেসিডেন্সির  চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে মন্ত্রী সমমানের মর্যাদা প্রদান করা হয়।

এর আগে শেখ আল-ফাওজান কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুসিলম ওয়ার্ল্ড লিগ আওতাধীন ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য ছিলেন। হজের সময় ইসলামী ভাষ্যকারদের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি।

১৯৩৫ সালে আশ-শিমাসিয়াহ কাসিমে জন্ম নেওয়া শেখ আল ফাওজান ছোটবেলায় বাবা-মা হারান। স্থানীয় ইমাম শেখ হাম্মুদ বিন সুলেমান আল টিলালের তত্ত্বাবধানে তিনি কোরআন মুখস্থ করেন এবং প্রাথমিক শিক্ষা লাভ করেন।

স্নাতকোত্তর শেষে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে কলেজ অব শারিয়াতে পড়াশোনা করেন। পরবর্তীতে ১৯৬১ সালে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি একই প্রতিষ্ঠানে ফিকহে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা কাজের কলেজের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত রয়েছে  ইসলামী উত্তরাধিকার আইন এবং খাদ্য সংক্রান্ত শারিয়াহ নিয়মাবলী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ

সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হলেন আল ফাওজান

আপডেট টাইম : ০৩:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫