ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি

অপব্যবহার ঠেকাতে ৫০ লাখ মোবাইল সিম বন্ধ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: সাইবার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগামী নির্বাচনের আগে সিমের অপব্যবহার ঠেকাতে ব্যক্তিগত মোবাইলের সিমকার্ড ব্যবহার কমিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে একটি জাতীয় পরিচয়পত্রেত্র বিপরীতে ১০টির বেশি সিম ব্যবহার করা যাবে না।

শনিবার (১ নভেম্বর) থেকে প্রতি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সর্বোচ্চ ১০টি সিম ব্যবহারের সীমা কার্যকর হচ্ছে।

সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত সিম বন্ধের নির্দেশনা মোবাইল অপারেটরদের দেওয়া হয়েছে। এতে অন্তত ৫০ লাখ সিম বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে একজন গ্রাহকের জন্য সিমের সংখ্যা ৫টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।

সংস্থার তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত সিম রয়েছে ২৬ কোটি ৬৩ লাখ, এর মধ্যে সক্রিয় সিম প্রায় ১৯ কোটি। এর মধ্যে প্রায় ৬৭ লাখ গ্রাহকের নামে ১০টির বেশি সিম ছিল। তিন মাসের নোটিশ শেষে এখনো প্রায় ৫০ লাখ সিম ডি-রেজিস্ট্রেশন হয়নি।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, যেসব গ্রাহক সময়মতো অতিরিক্ত সিম বাতিল করেননি, সেসব সিম আজ থেকে ডি-রেজিস্ট্রেশন করা হবে।

বিশ্বজুড়ে সিম ব্যবহারে বাংলাদেশের অবস্থান নবম। দেশে বর্তমানে ১৮ কোটি ৭৯ লাখ সক্রিয় সিম রয়েছে, যা জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর চেয়ে বেশি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অপব্যবহার ঠেকাতে ৫০ লাখ মোবাইল সিম বন্ধ হচ্ছে আজ

আপডেট টাইম : ১১:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫