ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে উত্তরায় তারেক রহমানের সমাবেশস্থল

নিজস্ব প্রতিবেদক: নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে

উত্তরায় তারেক রহমানের সমাবেশস্থল।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সন্ধযায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরায় বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-১৮ আসনের উত্তরা আজমপুরে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তরার রাজপথে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এসময় ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে হাজার হাজার মানুষ উত্তরা ঢাকা ময়মনসিংহ মহা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্বাগত জানান।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ দলের প্রধানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন বিএনপির প্রধান তারেক রহমানের আগমনে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আশার কথা জানিয়ে তিনি বলেন, আমি গর্বিত যে এই আসনে দল আমাকে মনোনীত করেছেন। আর সেই আসনে আজ আমাদের লিডার আসছেন। এটা আমাদের এই আসনের ভোটারদের মাঝে আশার আলো জাগাবে বলে মনে করি।

এরআগে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) ঢাকা-১৮ আসনের উত্তরা আজমপুরে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তরার রাজপথে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল ১১টায় উত্তরা আজমপুর এলাকায় ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরকে স্বাগত জানাতে কয়েক হাজার নেতাকর্মী রাস্তার পাশে অবস্থান নেন এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

এরপর এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উত্তরার আজমপুরস্থ জনসভাস্থলে গিয়ে শেষ হয়। আজ সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, তারেক রহমান আজ সকালে গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে দুপুর ২টা ৩০ মিনিটে সার্কিট হাউস মাঠে জনসভা শেষে সন্ধ্যা ৬টায় গাজীপুর হয়ে রাত ৭টায় উত্তরার এই জনসভায় যোগ দেবেন।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী।

এস এম জাহাঙ্গীর হোসেন এসময় তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে দেশনায়ক তারেক রহমানকে আমাদের মাঝে পেয়ে কর্মীরা উজ্জীবিত। উত্তরা-১৮ আসনের মাটি আজ ধানের শীষের জোয়ারে ভাসছে।”

উল্লেখ্য, তারেক রহমানের এই ঢাকা সফরকে কেন্দ্র করে বিমানবন্দর সড়ক ও উত্তরার আজমপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে লক্ষ করা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে উত্তরায় তারেক রহমানের সমাবেশস্থল

আপডেট টাইম : ০২:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬