ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কুড়িগ্রাম সদরে ধরলা নদীর বুকে জীবনযাত্রায় যুক্ত হল আধুনিক সোলার নৌকা

রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের হলোখানা ইউনিয়ন মানেই নদীর সঙ্গে নিবিড় সখ্যতা, আর সেই নদীর সঙ্গেই জড়িয়ে আছে মানুষের জীবন-সংগ্রাম। বর্ষা মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগে নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ যেন সীমাহীন। এই বাস্তবতা মাথায় রেখেই হলোখানাবাসীর জন্য এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়।

নদী তীরবর্তী মানুষের জরুরি সেবায় নদীর বুকে ভাসছে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর নৌকা। নৌকাটিতে স্থাপন করা হয়েছে আধুনিক সোলার প্যানেল, যা পরিবেশবান্ধব ও নিরবচ্ছিন্ন সেবায় সহায়ক হবে। একই সঙ্গে ব্যবহৃত হয়েছে আধুনিক ও শক্তিশালী ইঞ্জিন, যার ফলে কম সময়ে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে।

জরুরি ত্রাণ সামগ্রী পরিবহনের জন্য নৌকাটিতে রাখা হয়েছে পর্যাপ্ত জায়গা। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী মায়েদের জরুরি যাতায়াত নিশ্চিত করতে এই নৌকা ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে।

চেয়ারম্যান মহোদয়ের এই মানবিক ও দূরদর্শী উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নদী তীরবর্তী মানুষের কথা সবসময় চিন্তা করে এমন আধুনিক নৌকার ব্যবস্থা সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে আর্থিকভাবে সহযোগিতা করেছে ইউএসডিও ও হেলভেটাস। তাদের সহযোগিতায় হলোখানা ইউনিয়নের নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রায় যুক্ত হলো নতুন আশার আলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কুড়িগ্রাম সদরে ধরলা নদীর বুকে জীবনযাত্রায় যুক্ত হল আধুনিক সোলার নৌকা

আপডেট টাইম : ০৫:২২:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬