ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, রমজানে সকল মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই এই আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার খুলছে স্কুল, কলেজ, মাদরাসাসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ে। আজ রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে স্কুল কলেজের ছুটির তালিকা অনুযায়ী শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আজ পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতেও ছুটি ছিল।

স্কুলের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকার কথা ছিল। তবে হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে এই ছুটি শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি থেকেই। দীর্ঘ এই বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে আবার শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিরতি থাকবে। এই ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত, এর মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

দুর্গাপূজায় এবার পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপূজায় এক দিন, প্রবারণা পূর্ণিমায় এক দিন এবং ফাতেহা ই ইয়াজ দহমে এক দিন ছুটি থাকবে।

এবারও প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

আপডেট টাইম : ০৪:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬