ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পাটকেলঘাটা বাজারে চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জনতা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১২টার দিকে পাটকেলঘাটা বাজারের লাকি বস্ত্রালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী নিরঞ্জন দাশ জানান, তিনি সম্প্রতি চান্দিনা সম্পত্তির একটি দোকান ক্রয় করেন। দোকানের পুরাতন ও নষ্ট শাটার পরিবর্তনের সময় আলমগীর হোসেন ও রবিউল ইসলাম নামে দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অনুমতির বিষয়ে জানতে চান। সরকারি অফিস বন্ধ থাকায় অনুমতি নিতে না পারার কথা জানালে তারা ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

বিষয়টি জানতে পেরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাদের আটক করেন। তবে এ সময় কথিত সাংবাদিক আলমগীর, আতাউর ও গোলাম রব্বানী সুকৌশলে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলে আসা রবিউল ইসলাম ও শেখ মাসুদ হোসেন মনি নামে আরও এক ব্যক্তিকে উত্তেজিত জনতা আটক করে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করে।

স্থানীয়রা দাবি করেন, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করেছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির জানান, এ ঘটনায় চাঁদাবাজি মামলা নং–০৬, তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৬ রুজু হয়েছে। দুইজন আসামি আটক রয়েছেন এবং জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের একটি মোটরসাইকেল উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পাটকেলঘাটা বাজারে চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক

আপডেট টাইম : ০৬:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬