ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

 নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আরেকটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে এ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

গতকাল শুক্রবার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গত বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে এই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ তদন্তে আইভীর সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ এনে আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী আরও জানান, ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে কারাগারে রয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

আপডেট টাইম : ১২:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬