ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ অতি শিগগির আইনের আওতায় আনা হবে। কীভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করতে চাই না। অ্যাকশন শুরু হবে শিগগির।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছি। একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে। মানুষের মনে একটা শান্তি আসে এবং নিশ্চয়তা আসে। সেজন্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।

গত ১৩ দিনে কী উন্নত হয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা দৃশ্যমান, নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। আমরা বলেছি ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সব অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। করা হয়েছে কিনা? আরো দু’তিনটা এরকম ঘটনা হয়েছে। ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা, সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা সেটা জনগণকে দেখাতে পেরেছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর এসব বিষয়ে, সেটা আশা করি জনগণ এরইমধ্যে বুঝতে পেরেছে। আমি নির্দেশনা দিয়েছি। তদন্তের দায়িত্ব আমাদের। আমরা খুব দ্রুত তদন্তের মধ্য দিয়ে এটা আদালতে চার্জশিট দাখিল করবো। দ্রুততম সময়ের মধ্যে একটা দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, বিচারকরা বিচার করবেন স্বাধীনভাবে। আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা আমরা সমাপ্ত করব নির্ধারিত সময়ের মধ্যে খুব দ্রুততার সঙ্গে। আশা করি আমরা এখনো পর্যন্ত আমাদের আন্তরিকতার সঙ্গে সব বিষয়গুলো অ্যাড্রেস করতে পারছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬