ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে কঠোর ভাষায় সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন।

আঙ্কারায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘আমরা শান্তির পক্ষে। আমরা চাই রক্তপাত বন্ধ হোক, অশ্রুধারা থেমে যাক এবং আমাদের অঞ্চল বহু বছর ধরে যে স্থায়ী শান্তির জন্য আকুল, তা অবশেষে প্রতিষ্ঠিত হোক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের কড়া সমালোচক এরদোয়ান বলেন, “শনিবারের যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা, যা এই যুদ্ধের সূচনা করে এবং তেহরানের পাল্টা হামলার জন্ম দেয়—তা ছিল ‘অবৈধ’।”

তিনি আরো বলেন, যুদ্ধবিরতি কার্যকর না হওয়া এবং আমাদের অঞ্চলে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমরা সব পর্যায়ে আমাদের কূটনৈতিক যোগাযোগ জোরদার করব।

ইরানে সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষ ও নিষ্পাপ শিশুদের দুর্ভোগের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, এ দৃশ্য তাকে গভীরভাবে ব্যথিত করছে।

ন্যাটো জোটভুক্ত মুসলিম-অধ্যুষিত দেশ তুরস্কের ইরানের সঙ্গে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ প্রায় অর্ধশত শীর্ষ নেতা নিহত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: এরদোয়ান

আপডেট টাইম : ০৪:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬