ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রোহিঙ্গা সহায়তায় জাপানের ২৬ লাখ ডলার অনুদান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-কে ২৬ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে জাপান। কক্সবাজার ও ভাসানচরে এ সহায়তা ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে চলমান মানবিক সহায়তায় জাপানের অঙ্গীকার আরও জোরদার হলো।

এ উপলক্ষ্যে আজ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং (আইওএম) বাংলাদেশ মিশন প্রধান গুইসেপে লোপ্রেতের মধ্যে নোট বিনিময় স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সহায়তা শরণার্থী শিবির ও আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জরুরি মানবিক চাহিদা পূরণে একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে।

প্রকল্পটির আওতায় আশ্রয় সহায়তা, নন-ফুড আইটেম বিতরণ, এলপিজি সরবরাহ, স্বাস্থ্যসেবা, ক্যাম্প ব্যবস্থাপনা ও উন্নয়নসহ সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আনুমানিক ৫ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যরা উপকৃত হবেন।

জাপানের দেওয়া এ সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জীবিকা সহায়তা প্রদান করবে এবং একই সঙ্গে দুর্যোগ ঝুঁকি হ্রাস উদ্যোগের মাধ্যমে কক্সবাজার জেলার বাস্তুচ্যুত ও দুর্যোগপ্রবণ স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করবে।

রাষ্ট্রদূত সাইদা আশা প্রকাশ করেন যে জাপানের সহায়তা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানে বাস্তব উন্নয়ন বয়ে আনবে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তায় জাপান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আইওএম-এর সঙ্গে আমাদের অব্যাহত অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘস্থায়ী এই মানবিক সংকটের মুখে জীবনমান উন্নয়ন, সহনশীলতা জোরদার এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখতে জাপান সহায়তা অব্যাহত রাখবে।’

সহায়তার ধারাবাহিকতার গুরুত্ব তুলে ধরে লোপ্রেতে বলেন, ‘কক্সবাজারে মানবিক কার্যক্রমকে সমর্থন করা ক্রমেই জরুরি হয়ে উঠছে, কারণ শরণার্থী জনগোষ্ঠীর চাহিদা বাড়ছে অথচ দীর্ঘমেয়াদি সমাধান এখনও পাওয়া যায়নি।’

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে জাপান আইওএম, অন্যান্য জাতিসংঘ সংস্থা ও বেসরকারি সংগঠনকে বাংলাদেশে মানবিক সহায়তার জন্য ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রোহিঙ্গা সহায়তায় জাপানের ২৬ লাখ ডলার অনুদান

আপডেট টাইম : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬