ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতায় রোববার ভোরে উত্তর ইসরাইল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে’ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, বন্দরনগরী হাইফাসহ উত্তর ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র বা নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে সতর্কতা তুলে নেওয়া হয়। সামরিক বাহিনী জানায়, ‘দেশের সব এলাকায় এখন সুরক্ষিত স্থান থেকে বের হওয়া অনুমোদিত।’

ইসরাইলি গণমাধ্যম জানায়, একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর অন্তত বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে।

এই যুদ্ধের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরাইলে ১০ জন নিহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা

আপডেট টাইম : ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬