ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

কৃষক দল কৃষিঋণ মওকুফের দাবিতে মানববন্ধন করবে আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বন্যাকবলিত জেলার কৃষকদের কৃষিঋণ মওকুফের দাবিতে দেশব্যাপী মানববন্ধন করবে জাতীয়তাবাদী কৃষক দল।

সোমবার (৫ আগস্ট) বন্যাকবলিত জেলার কৃষি ব্যাংকের শাখাগুলোর সামনে এ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় কৃষি ব্যাংকের সদর দফতর এবং রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকব) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় সদস্য এস কে সাদী এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশে বন্যাকবলিত জেলার কৃষকদের কৃষিঋণ মওকুফের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট বন্যাকবলিত জেলা সমূহের কৃষি ব্যাংকের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ৬ আগস্ট ঢাকায় কৃষি ব্যাংকের সদর দফতর এবং রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সামনে মানববন্ধন।

ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় কৃষিঋণ মওকুফ করে কৃষকদের পুনবার্সনে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এছাড়া বন্যাকবলিত এলাকার কৃষকদের সহায়তার জন্য দলের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে প্রধান করে টিম গঠন করা হয়েছে। এ কার্যক্রমে বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষক দল যুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি

কৃষক দল কৃষিঋণ মওকুফের দাবিতে মানববন্ধন করবে আজ

আপডেট টাইম : ১০:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯