ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা লেগে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যাওয়ায় সেটি ঢাকা-বরিশাল মহাসড়কের ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৫টার দিকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই লাকড়িবাহী ট্রাকের হেলপার ইসমাইল হোসেন (১৮) নিহত হন। তিনি ওই ট্রাকের চালক রাসেল হোসেনের ছেলে। দুর্ঘটনায় চালক রাসেল হোসেন আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইসমাইল ও আহত রাসেল হোসেন নোয়াখালী জেলার চর জব্বার থানার সুবর্ণচর এলাকার বাসিন্দা। এদিকে অপর ট্রাকের চালক মো. সোহেল কবির (৩৭) ও আহত হয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

আপডেট টাইম : ০২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬