ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি বলেন, চারজনের মধ্যে একজন বাহরাইন, একজন দুবাই এবং দুজন সৌদি আরবে নিহত হয়েছেন। আমরা সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানিয়েছি এবং সহায়তা প্রদানে আশ্বস্ত করেছি।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থাও চলছে।

আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

চলমান ইরান-ইসরাইল যুদ্ধে দুবাইয়ে নিহত হন আহম্মেদ আলী।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকে ফ্লাইট স্থগিত রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে আটকে পড়া যাত্রীদের আবাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েকজন আহত বাংলাদেশি সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি মিশন থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা পাচ্ছেন।

প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংঘাত-প্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং সংশ্লিষ্ট দেশের আইন লঙ্ঘন করতে পারে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো বিষয়বস্তু প্রকাশ না করার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদের পাশে দাঁড়াতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৫:১১:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬