ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ঝিকড়া কোল্ড ষ্টোরেজ মোড় নামক স্থান হতে ২ হাজার ৬৩২ পিস ভারতীয় সিটি গোল্ডের বালা, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নতুন পাড়া নামক স্থান হতে ভারতীয় ঔষধ, নেশা জাতীয় উইন সিরেক্স কফ সিরাপ জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি ও পাকা রাস্তা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, বাজি কিংস কোবরা এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আম বাগান নামক স্থান হতে ভারতীয় আরসি কফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৩০ লাখ ১০ হাজার ১০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়রি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করার নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

আপডেট টাইম : ০৬:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬