ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মুন্সীগঞ্জে জেলেদের জন্য ভিজিএফের ৫২৭.৩৬ টন চাল বরাদ্দ

মুন্সীগঞ্জে জাটকা ধরা বন্ধ কালীন সময়ে জেলেদের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচিতে ৩ হাজার ২৯৬ পরিবারের জন্য ৫২৭.৩৬ টন চাল বরাদ্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, জেলায় পদ্মা ও মেঘনা নদীতে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ইলিশের অভয়াশ্রম এলাকাগুলোতে জাটকা ধরা বন্ধ রয়েছে। এ সময়ের জন্য নিবন্ধিত ৩ হাজার ২৯৬টি জেলে পরিবারের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৫২৭.৩৬ টন চাল বরাদ্দ করা হয়েছে।

এর মধ্যে সদর উপজেলার ৭০০ পরিবারকে ১১২ টন, শ্রীনগর উপজেলার ৪১১টি পরিবারকে ৬৫.৭৬ টন, টংগিবাড়ীর ৪৭৬ পরিবারকে ৭৬.১৬ টন, লৌহজংয়ের ১১০৯টি পরিবারকে ১৬১.৪৪ টন ও গজারিযার ৭০০ পরিবারের মধ্যে ১১২ টন চাল বিতরণ করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বাসসকে জানান, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জাটকা ধরা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিবন্ধিত প্রতি জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়। জেলার ৫টি উপজেলার জেলেদের মধ্যে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মুন্সীগঞ্জে জেলেদের জন্য ভিজিএফের ৫২৭.৩৬ টন চাল বরাদ্দ

আপডেট টাইম : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬