ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাস নেতাকর্মীদের সামনের সারিতে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেলা পরিষদ ভবনে মহানগর জাসাস আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দলীয় নেতাকর্মীদের কল্যাণে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই জাসাস প্রতিষ্ঠা করেছিলেন। গত ১৭ বছরে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের দেশীয় সংস্কৃতির ওপর যে আগ্রাসন চালিয়েছে, তা রুখে দিতে জাসাসকে আরও সুসংগঠিত হতে হবে।

তিনি সতর্ক করে বলেন, প্রকৃত জাতীয়তাবাদী চেতনা জাগ্রত না থাকলে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলো আবারও গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা করতে পারে।

চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম. এ. মুসা বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম রাজ্জাক, দক্ষিণ জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ এবং উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে জাসাসের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ত্যাগী নেতাকর্মীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল

আপডেট টাইম : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬