ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট

জেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ৪৪০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট।

আজ রোববার দুপুরে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে ‘এসো সবার হাত ধরি, সবাই মিলে ঈদ করি’ শীর্ষক কর্মসূচির অষ্টম অধিবেশনে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে।

এ বছর সংগঠনের স্বেচ্ছাসেবকেরা তাদের ঈদ খরচের কিছু অংশ এবং ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থে ২২০টি পরিবারকে সেমাই, চিনিসহ প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী এবং ২২০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পোশাক দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ সংখ্যক মানুষের কাছে এ সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস।

যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের উপ-প্রধান ২ মইনুল ইসলাম বাসসকে জানান, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে এই সেবা কার্যক্রম চলে আসছে। মাঝে করোনা মহামারির কারণে কিছুটা বিরতি থাকলেও এ বছর বড় পরিসরে অষ্টম অধিবেশন সম্পন্ন হলো। যুব প্রধান রায়ান খন্দকারের নেতৃত্বে সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী এই পুরো কার্যক্রমটি সফল করতে কাজ করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট

আপডেট টাইম : ০২:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬