ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার (১৫ মার্চ) কারাগারে থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. হাসানুজ্জামান তার রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিতে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন খালেদা জিয়া।

বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের বাংলামোটর সিগন্যাল এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায়  ২০২৪ সালের ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৫:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬