ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগরিয়েভিচ খোজিনের সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও দৃঢ় হবে।

প্রতিমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করে বলেন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি প্রেরণ এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে।

তিনি রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততা ও পারস্পরিকভাবে লাভজনক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মস্কোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ধারাবাহিক গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬