ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা

আসন্ন ঈদ উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

দীর্ঘ এই ছুটির সময়ে অধিদপ্তরের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় এবং ডেঙ্গু বিস্তার রোধে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

আজ (সোমবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ঈদ উপলক্ষ্যে অফিস বন্ধ হওয়ার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক গোলযোগ এড়াতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্লাগ খুলে রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ছুটিতে কোন কক্ষে যাতে পচনশীল দ্রব্য থেকে দুর্গন্ধ না ছড়ায় এবং ওয়াশরুমসহ ভবনের কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

বিশেষ করে এডিস মশার প্রজনন রোধে পানি জমতে না দেওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা

আপডেট টাইম : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬