ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি

বাংলাদেশ পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) শীর্ষ পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

এর মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তা রয়েছেন।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশকে র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব  দেয়া হয়েছে। তিনি বর্তমান র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

অপরদিকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডি, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিগবাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি এপিবিএনে, ডিএমপির অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি

আপডেট টাইম : ০৪:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬