ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে

এমএ আলীম সরকার

হাকিকুল ইসলাম খোকন :

গত সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হওয়া জাতির জন্য গভীরভাবে দুঃখজনক ও লজ্জাজনক। এই শোক প্রস্তাব গৃহীত হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার মূল চেতনা ছিল মানবতা, ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই প্রেক্ষাপটে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা জাতীয় সংসদের মর্যাদা ও ইতিহাসের প্রতি অবমাননার শামিল।খবর আইবিএননিউজ।জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। সেখানে এমন সিদ্ধান্ত গ্রহণ আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে এবং নতুন প্রজন্মের কাছে একটি ভুল বার্তা পৌঁছে দেয়।

আমরা দৃঢ়ভাবে মনে করি, জাতীয় সংসদকে সবসময় মুক্তিযুদ্ধের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিতে হবে। যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে কোনো ধরনের সম্মানসূচক আচরণ জাতির ইতিহাস ও নৈতিকতার সাথে সাংঘর্ষিক।

আমরা সংশ্লিষ্ট জাতীয় সংসদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে

আপডেট টাইম : ০১:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬