ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ ‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুবি’তে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নি/হ/ত ৮১ বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নি/হ/ত ২, আ/হত ৫৯ রুশ হামলায় ইউক্রেনে হতাহত ৯ আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে

রাজবাড়ী জেলা জেলা পরিষদ গতকাল বৃহস্পতিবার ৫কোটি টাকার জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছে।

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জানান, এই জমি খণ্ডটি আওয়ামী লীগের সাবেক রেল মন্ত্রী মো. জিল্লুল হাকিম প্রায় ১৭ বছর তার দখলে রাখেন। সম্প্রতি জেলা পরিষদ তার জমি- জমা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের অভিযান শুরু করলে শুরুতেই এই বিশাল আকারের জমি খণ্ডটি শহরের বড় পুল এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন।

জিলা পরিষদ অফিস সূত্রে জানা গেছে, বড়পুল এলাকায় বসুন্ধরা সিনেমা হলের জমি সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের কর্মকর্তারা সেখানে সাইনবোর্ড স্থাপন করে জমিটি নিজেদের দখলে নেন।

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাশে সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ নং দাগে ৬ শতাংশ ৫৪ লিংক এবং ১৫৬৬ নং দাগে ৫ শতাংশ ১২ লিংকসহ মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল।

অভিযোগ  ছিল, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম তার দায়িত্ব পালনকালে ওই জমির সঙ্গে সংলগ্ন কিছু জমি ক্রয় করে জেলা পরিষদের জমিও বাউন্ডারি দেয়াল নির্মাণের মাধ্যমে অবৈধভাবে তার দখলে নেন।

রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া আরো বলেন, জমিটি বেদখল অবস্থায় ছিল।

জেলা পরিষদ সেটি উদ্ধার করে সাইনবোর্ড  লাগিয়ে অবৈধ দখল মুক্ত করেছে। তিনি আরও জানান, জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে উদ্ধারকৃত জমিতে দ্রুত একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় হরিতলা মন্দির কমিটির সভাপতি এবং প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট স্বপন সোম জানান, বসুন্ধরা সিনেমা হল কর্তৃপক্ষ পূর্বে জেলা পরিষদের জমি লিজ নিয়ে ব্যবহার করত। পরবর্তীতে ওই জমি সাবেক  রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ক্রয় করে জেলা পরিষদের জমিসহ একত্রে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে নিজের দখলে রাখেন। তবে জেলা পরিষদ তাদের জমি পুনরুদ্ধার করেছে,  এটি জেলা পরিষদের একটি ইতিবাচক উদ্যোগ বলে তিনি মনে করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর হলেও সরকারি সম্পত্তি উদ্ধার হওয়ায় এলাকার মানুষের  মধ্য থেকে আতঙ্ক কেটে গেছে।  এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার জনগণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ

রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে

আপডেট টাইম : ১২:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬