ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের হামলায় ১ ব্যক্তি আহত হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ বোমা হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে, যা এখন বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী টেলিগ্রামে এক বার্তায় জানায়, ‘হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’

দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, মধ্যাঞ্চলের শহর বনেই ব্রাকে কাচের টুকরোতে আহত ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে সেনাবাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে নাগরিকদের সুরক্ষিত আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি, যে সমস্ত এলাকায়  ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে, সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১

আপডেট টাইম : ১১:০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬