ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

ট্রাক চালক সুজন হত্যা : হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ট্রাক চালক সুজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

রোববার (৫ এপ্রিল) মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক শংকর কুমার ঘোষ এ চার্জশিট দাখিল করেন।

আগামী বুধবার (৮ এপ্রিল) চার্জশিট গ্রহণ বিষয় শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন— সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জাহাঙ্গীর কবীর নানক, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার ও সলিমউল্লাহ সলু।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চব্বিশের আন্দোলন চলাকালে ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বছিলা রোডে ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আসামীগণের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ শান্তিপূর্ণ মিছিলের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করিয়া গুলি বর্ষণ করে আসামিরা।

সে সময় সুজন ট্রাকটি মোহাম্মদপুর থানাধীন বেড়িবাধস্থ লাউতলা পার্কিং এ রাখার জন্য বাহির হয়। পরবর্তীতে মো. সুজন আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় অজ্ঞাত লোকজন সুজনকে  গুলিবিদ্ধ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার মো. সুজন (২৪) কে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট  রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

ট্রাক চালক সুজন হত্যা : হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট টাইম : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬