ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক

ক্রীড়া প্রতিবেদক: বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রফিক। আজ (৪ এপ্রিল) বিসিবির চতুর্থ কার্যনির্বাহী কমিটি শেষে সাবেক এই ক্রিকেটারকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের একজন হিসেবে বিবেচিত রফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ১শ উইকেট শিকারের নজির গড়েন তিনি।

বাংলাদেশের হয়ে ৩৩ টেস্ট, ১২৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন রফিক। টেস্টে ১শ, ওয়ানডেতে ১২৫ ও টি-টোয়েন্টিতে ১ উইকেট শিকার করেন তিনি।

ব্যাট হাতে লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে পারদর্শী ছিলেন রফিক। টেস্টে ১টি সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ১০৫৯ রান করেছেন তিনি। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়া টেস্টে নয় নম্বরে নেমে ১১টি চার ও ৩টি ছক্কায় ১৫২ বলে ১১১ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ওয়ানডেতে ১১৯১ ও টি-টোয়েন্টিতে ১৩ রান করেন রফিক।

জুনিয়র ও সিনিয়র পর্যায়ের ক্রিকেটারদের সাথে সাথে কাজ করবেন ৫৫ বছর বয়সী রফিক। বাংলাদেশের স্পিন বোলিংয়ের উন্নতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক

আপডেট টাইম : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬