ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

অবসরের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন ফখর জামান

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। তবে সেই সিদ্ধান্ত বদলেছেন এই বাঁহাতি ব্যাটার। আপাতত অবসর নেবেন না বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফখর বলেন, বিশ্বকাপের পর আমি টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন আর অবসর নিতে চাই না। আমি আমার ক্যারিয়ার আরও সমৃদ্ধ করে তবেই শেষ করতে চাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের ব্যাটিং নিয়ে ধুঁকছিলেন ফখর। বিশ্বকাপেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দেন। তবুও তখন তার মাথায় ছিলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর চিন্তা।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১২০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ফখর। এতে ১৩২.৫২ স্ট্রাইকরেটে করেছেন ২ হাজার ৪৯৪ রান। রয়েছে ১৪টি অর্ধশতক।

বর্তমানে পিএসএল দিয়ে ব্যাট হাতে ছন্দে ফেরার সুযোগ ছিল ফখরের। টুর্নামেন্টের শুরুটা ভালো হলেও পরের ম্যাচেই ধাক্কা খান তিনি। করাচি কিংসের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফখর। এই শাস্তির বিরুদ্ধে আপিল করলেও তা খারিজ হয়ে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

অবসরের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন ফখর জামান

আপডেট টাইম : ০৩:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬