ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় নেত্রী রাফিয়া রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সংগ্রামী সহযোদ্ধা, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক শিক্ষার্থী ও বগুড়ার সন্তান রাফিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, ঢাবির ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী রাফিয়া রাফি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বগুড়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

আপডেট টাইম : ০১:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬