ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল

হাফসা আক্তারঃ

ঢাকা: মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দেড় মাসে মোট ১,০৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল হয়।

সময়ের ভিত্তিতে বাতিল হওয়া ফ্লাইটের পরিসংখ্যান অনুযায়ী—

২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত বাতিল হয়েছে ৩৩৯টি ফ্লাইট

১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫টি

২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি

৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৬০টি

৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে
বিমান সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আকাশসীমা সীমিত বা বন্ধ থাকায় ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না। ফলে যাত্রীদের দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি এয়ারলাইন্সগুলোকেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল

আপডেট টাইম : ০৯:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬