ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল

ক্রীড়া ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল হোসেন। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবগঘন বার্তায় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই পেসার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে রুবেল তার অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ চিন্তাভাবনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন রুবেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

ক্যারিয়ার জুড়ে যারা তাকে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুবেল বলেন, “আমার পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের ধন্যবাদ। আমি বিশ্বাস করি, আপনারা সারাজীবন আমাকে আপনাদের পাশে রাখবেন। সবার জন্য অনেক ভালোবাসা।”

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছেন রুবেল।

ক্যারিয়ার জুড়ে রুবেল ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি২০ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ১৯৩টি আন্তর্জাতিক উইকেট আছে তার ঝুলিতে। এর মধ্যে টেস্টে ৩৬টি, ওয়ানডেতে ১২৯টি ও টি২০তে ২৮টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল

আপডেট টাইম : ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬