ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।’

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরান কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ নিয়ন্ত্রণ করছে।

গালিবাফ বলেন, ‘আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তা শুধু এ কারণে যে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের দাবি মেনে নিয়েছে।’

দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি নবায়ন না হলে বুধবার এর মেয়াদ শেষ হবে। পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারী স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দিলেও তা এখনো চূড়ান্ত হয়নি। অমীমাংসিত মূল বিষয়গুলোতে অগ্রগতি অনিশ্চিত রয়েছে।

তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ সবসময় তাদের দাবি আমাদের ওপর চাপিয়ে দিতে চেয়েছে। তাই আমাদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। এ ক্ষেত্রে আলোচনা সংগ্রামের একটি পদ্ধতি।’

উল্লেখ্য, গালিবাফ ও তার প্রতিনিধিদল গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এটিই ছিল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের বৈঠক।

তবে ওই বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যদিও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন করে আলোচনার পরবর্তী তারিখ এখনো নির্ধারিত হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার

আপডেট টাইম : ১১:৪৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬