ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বহিষ্কারের দাবি ৩ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ইসলামি চিন্তাবিদ ও বক্তা জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া নিয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে তিন মন্ত্রী তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। বুধবার মন্ত্রিসভার ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মালয়েশিয়ার ওই তিন মন্ত্রী জাকির নায়েকের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছেন। তাই তারা জাকির নায়েকেকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার ব্যাপারে বিরোধিতা করছেন।
জাকির নায়েক তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। ভারতীয় এই ইসলামিক ব্যক্তিত্বের প্রতি অভিযোগ তিনি অর্থ পাচানরের সঙ্গে জড়িত এবং জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায় নিয়ে এক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

জাকির নায়েক সম্প্রতি এক বক্তৃতায় বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করে। প্রসঙ্গত, মালয়েশিয়ার ৬০ শতাংশ মুসলিম বাদে বাকি ৪০ শতাংশ মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত।

দেশটির ওই তিন মন্ত্রী জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরি করার উদ্দেশ্যে এ মন্তব্য করা হয়েছে। অবশ্য জাকির নায়েক তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া বিষয়ক মন্ত্রী গোবিন্দ সিং দেও এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়েছি। যেন জাকির নায়েকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাকে আর মালয়েশিয়ায় থাকার অনুমতি না দেয়া হয়।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বহিষ্কারের দাবি ৩ মন্ত্রীর

আপডেট টাইম : ০৮:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯