ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা।

সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডাঙ্গারচর এলাকায় কর্ণফুলী নদী তীরবর্তী ‘সি হার্ট’ নামক একটি গোডাউনে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এই যৌথ অভিযান চালানো হয়।

গোডাউনটি তল্লাশি করে নিষিদ্ধ জালের বিশাল মজুত পাওয়া যায়। এ ছাড়াও ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে এ সব অবৈধ জাল জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানায়, জব্দকৃত বিপুল পরিমাণ জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এ সব অবৈধ জাল মজুত করে আসছিলো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি ও জাটকা নিধন প্রতিরোধে নৌবাহিনী বর্তমানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

এরই অংশ হিসেবে কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী ও কোস্ট গার্ডের এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

আপডেট টাইম : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬