ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন

জাকির হোসেন,পিরোজপুর প্রতিনিধি
আত্মহত্যায় প্ররোচনা: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ

পিরোজপুরের নেছারাবাদে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সুটিয়াকাঠি বাজার এলাকা থেকে রাজিবুল হক শানুকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির খানের ছেলে আবদুল্লাহ আল মামুন সবুজকে ইউনিয়ন পরিষদে ডেকে নেওয়া হয়। পেশায় অটোরিকশাচালক সবুজের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মারধর করা হয়। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন। গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে সবুজের মৃত্যু হয়।

ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রধান অভিযুক্ত রাজিবুল হক শানুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান।

ওসি জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন

আপডেট টাইম : ১০:৩০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬