ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রবীণ-নবীনের সমন্বয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক: ‎আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি বলেন, এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। এখানে প্রবীণ ও নবীনের সমন্বয় করা হয়েছে। আমরা আশা করি এই সমন্বয় পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘ বিরতির পর গঠিত এই সংসদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ। দীর্ঘ ১৭ বছর পর এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সুন্দর করার লক্ষ্যে কাজ করবে। আমরাও সেই লক্ষ্যেই কাজ করব। এ সময় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেত্রী।

তফসিল অনুযায়ী, আজ (মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ ১২ মে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলগত ও জোটগত অবস্থান অনুযায়ী– বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পেতে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রবীণ-নবীনের সমন্বয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেলিমা রহমান

আপডেট টাইম : ০৮:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬