ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

২৫ বছর পর আবারও রোমানিয়ার দায়িত্বে হ্যাজি

রোমানিয়ার কিংবদন্তি ফুটবলার গিওর্গি হ্যাজি দ্বিতীয়বারের মতো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। দুই সপ্তাহ আগে মারা যাওয়া মিরচিয়া লুচেস্কুর স্থলাভিষিক্ত হয়েছেন হ্যাজি। এর মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর আবারও রোমানিয়ার দায়িত্বে ফিরলেন হ্যাজি।

৬১ বছর বয়সী হ্যাজিকে রোমানিয়ার সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৪ বিশ্বকাপে তিনি দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। সৃজনশীল আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তিনি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন।

২০০১ সালে হ্যাজির প্রথম কোচিং মেয়াদ ছিল মাত্র তিন মাস। ২০০২ বিশ্বকাপের প্লে-অফে দলকে তুলতে ব্যর্থ হওয়ার পর তার দায়িত্ব শেষ হয়।

এরপর তিনি রোমানিয়া ও তুরস্কের ক্লাব- গ্যালাতাসাওে ও স্টিয়া বুখারেস্টে কোচিং করিয়েছেন। বর্তমানে তিনি আবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৬তম স্থানে থাকা রোমানিয়া জাতীয় দলের দায়িত্বে ফিরেছেন। যদিও রোমানিয়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিচ্ছেনা।

প্লে-অফে তুরস্কের কাছে হারের পর লুচেস্কু অসুস্থ হয়ে কোচের পদ ছেড়ে দেন। গত ৭ এপ্রিল ৮০ বছর বয়সে তার মৃত্যু হয়।

রোমানিয়া ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে হ্যাজি বলেন, “খেলোয়াড় হিসেবে যেমন দেশের প্রতিনিধিত্ব করেছি, আবার সেই দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের এবং বড় একটি দায়িত্ব। আমি বিশ্বাস করি আমরা ভালো কিছু অর্জন করতে পারব। খেলোয়াড় হিসেবে যেমন পারফরম্যান্স করেছি, কোচ হিসেবেও তা করতে চাই। আমি নিশ্চিত আমরা সেরাদের কাতারে ফিরতে পারব।”

রোমানিয়া সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তারা শেষ ষোলোতে উঠলেও নেদারল্যান্ডসের কাছে হেরে যায়।

হ্যাজির অধীনে জুনে জর্জিয়া ও ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রোমানিয়া। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নেশন্স লিগে রোমানিয়া খেলবে সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা এবং পোল্যান্ডের সঙ্গে একই গ্রুপে।

রোমানিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছেন হ্যাজি। তার লক্ষ্য হলো জাতীয় দলকে আবার বিশ্ব ফুটবলের অভিজাত পর্যায়ে ফিরিয়ে আনা।”

ফেডারেশনের সভাপতি রাজভান বুরলিয়ানু বলেছেন, “হ্যাজিকে আবারও কোচ হিসেবে ফেরাতে আমরা দীর্ঘদিন ধরে একাধিকবার চেষ্টা করেছি।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

২৫ বছর পর আবারও রোমানিয়ার দায়িত্বে হ্যাজি

আপডেট টাইম : ০২:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬