ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, মারধরে হাতভেঙ্গে যায় তালার যুবকের!

তালা সাতক্ষীরা :
যশোরের কেশবপুর উপজেলা-এর সাগরদাঁড়িতে অবস্থিত মহান কবি মাইকেল মধুসূদন দত্ত-এর বাসভবন ও কপোতাক্ষ নদ দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন। কিন্তু সম্প্রতি সেখানে বেড়াতে গিয়ে হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, দর্শনার্থীদের টার্গেট করে একটি চক্র বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হুমকি, ব্ল্যাকমেইল এমনকি শারীরিকভাবে নির্যাতন করা হয়।
সম্প্রতি সাতক্ষীরার তালা উপজেলার এক যুবক সাগরদাঁড়িতে ঘুরতে গিয়ে এমন ঘটনার শিকার হন। ভুক্তভোগী জানান, তার কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে না পারায় তাকে মারধর করা হয় এবং তার বিরুদ্ধে মিথ্যা অপকর্মের অভিযোগ তুলে অপদস্থ করা হয়।প্রচন্ড আঘাতে হাত ভেঙে যায়।
এ ঘটনাটি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এই স্থানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
সচেতন মহল মনে করছে, কবি মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত এ ঐতিহাসিক স্থানে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় পর্যটকদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো দর্শনার্থী এ ধরনের হয়রানির শিকার না হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, মারধরে হাতভেঙ্গে যায় তালার যুবকের!

আপডেট টাইম : ০৪:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬