ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

শিশুদের ফুটবল উন্মাদনায় মুখর ছাতক, চ্যাম্পিয়ন বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (উপজেলা পর্যায়) বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে শহরের উপজেলা মিনি স্টেডিয়াম (মন্টু বাবুর মাঠে) আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে পৌর শহরের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলায় খামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল আলম ডালিম, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ দত্ত, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, শিক্ষক হেলালুল ইসলাম, মাহবুবুল হক স্বপন ও চন্দন চন্দ্র পালসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার মধ্যে রাখতে হবে। পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

শিশুদের ফুটবল উন্মাদনায় মুখর ছাতক, চ্যাম্পিয়ন বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আপডেট টাইম : ১১:১৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬