ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

বলিভিয়ার পশ্চিমাঞ্চলে বাস উল্টে অন্তত নয় জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন।

বুধবার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য জানিয়েছে।

রাজধানী লা পাজ থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে ছোট শহর চালাকোলো এলাকায় ভোরের দিকে ওরুরো শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান কর্নেল ন্যান্ডি তোররিকো রাষ্ট্রীয় টেলিভিশন বলিভিয়া টিভিকে বলেন, ‘আমাদের কাছে নয় জনের মৃত্যুর তথ্য আছে। আহত ২২ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’

এই ঘটনায় মৃতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে।

চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে অতিরিক্ত গতি ও চালকের সতর্কতার ঘাটতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় ২৪ বছর বয়সী চালকও আহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, বলিভিয়ায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৪০০ মানুষ মারা যান।

অধিকাংশ ক্ষেত্রেই চালকের অবহেলা ও যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনাগুলোর জন্য দায়ী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

আপডেট টাইম : ০২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬