ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

পিরোজপুর নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি: চালকের মরদেহ উদ্ধার

জাকির হোসেন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় “ফিয়ানা-ফাতেমা” নামে একটি স্টিল বডির দেশীয় কাঠবোঝাই ট্রলার পানির প্রবল স্রোতে ডুবে গিয়ে কামাল বাহাদুর (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের মো. হালিম বাহাদুরের ছেলে।

গত বুধবার (২১ মে) রাতে উপজেলার বালিহারী খালের মরহুম হাজী আব্দুর রহমানের বাড়ির সামনের ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক সোহাগদল এলাকার মো. কেরামত আলীর ছেলে মো. রিফাত হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার দিকে কাঠবোঝাই ট্রলারটি বালিহারী খালের বালিহারী-আদর্শবয়া ব্রিজ এলাকায় পৌঁছে। খালে ভাঁটা থাকায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে বেঁধে রাখা হয়। পরে ট্রলারটি স্থির থাকায় চালক কামাল বাহাদুর ট্রলারের কেবিনে ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক ২টার দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেলে প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় ট্রলারের কেবিনে আটকা পড়ে পানিতে তলিয়ে যান কামাল বাহাদুর।

পরদিন শুক্রবার (২২ মে) সকাল ৬টার দিকে ট্রলারের মালিক রিফাত স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে ডুবুরি হায়দার ও তার সহযোগীরা উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে ডুবে থাকা ট্রলারের কেবিন থেকে কামাল বাহাদুরের মরদেহ উদ্ধার করেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুর নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি: চালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬