ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গণভোটের রায় অস্বীকার করেই সংকট তৈরি করেছে সরকার

জাকির হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সরকারের শুরুতেই ক্ষমতাসীন দল জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। পৃথিবীর কোথাও গণভোটের রায় অস্বীকারের এমন নজির নেই। আর এ কারণেই দেশে সংকট সৃষ্টি হয়েছে।”

শনিবার (২৩ মে) দুপুরে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের সময় জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানানো হয়েছিল। ‘হ্যাঁ’ ভোটের অর্থ ছিল গণভোটে উত্থাপিত চারটি প্রশ্ন এবং ৮৪টি সংস্কার প্রস্তাব মেনে নেওয়া। অথচ এখন সেগুলোকে বেআইনি বলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি সরকারের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সমস্যা আপনারাই তৈরি করেছেন, সমাধানও আপনাদেরই করতে হবে। জামায়াতে ইসলামী সবসময় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কর্মী ও রুকনদের দায়িত্ব হলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, আন্দোলনকে লক্ষ্যপানে পৌঁছে দেওয়া এবং দলীয় কর্মসূচি সফল করা।

জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ও জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী।

সম্মেলনে বিপুল সংখ্যক রুকন ও দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জামায়াতে ইসলামীর কর্মী ও রুকনদের সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব।

তিনি বলেন, “পাশে নতুন কোনো ভাড়াটিয়া এলে তার জন্য নাস্তার ব্যবস্থা করা, কেউ বাসা পরিবর্তন করে চলে গেলে যাত্রাপথের কথা চিন্তা করে খাবার দিয়ে বিদায় জানানো কিংবা প্রতিবেশীর জানাজা ও দাফন-কাফনে অংশ নেওয়াও সামাজিক দায়িত্বের অংশ।”

তিনি আরও বলেন, বর্তমানে জামায়াতে ইসলামী সামাজিক কর্মকাণ্ডে অধিক গুরুত্ব দিচ্ছে এবং রাষ্ট্র পরিচালনার জন্য দলের কর্মীদের মানবিক ও জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হতে হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমাদের হয়তো অভাব ও সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ তায়ালা আমাদের প্রতিপক্ষের অন্তরে এমন ভয় সৃষ্টি করে দিয়েছেন যে, তারা মনে করে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, কিন্তু জামায়াতে ইসলামী কখনো দেউলিয়া হবে না।”

তিনি বলেন, “মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য যে দান করে তা আল্লাহর কাছে কবুল ও পছন্দনীয় হয়। আমাদের কাছে পাঁচ টাকা এলে আমরা মানুষের কল্যাণে পঁচিশ টাকা ব্যয় করার চেষ্টা করি। অথচ অন্যরা পঁচিশ টাকা পেলেও মানুষের জন্য পাঁচ পয়সা খরচ করতে চায় না।”

তিনি আরও বলেন, দলের অর্থ সাধারণ মানুষের কাছ থেকে আসে এবং তা জনগণের কল্যাণে ব্যয় করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গণভোটের রায় অস্বীকার করেই সংকট তৈরি করেছে সরকার

আপডেট টাইম : ০৭:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬