ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইসরাইলি হামলায় গাজায় শিশুসহ নিহত ৩, আহত ১০

ইসরাইল ভোররাতে গাজায় বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি ওই বিমান হামলায় এক বছরের শিশুসহ এক ফিলিস্তিনি পরিবারের তিন সদস্য নিহত ও আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এক হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত অক্টোবর থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রতিদিনই সহিংসতা অব্যাহত রয়েছে।

ইসরাইলি বাহিনী ও হামাসÑ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, ভোরের আগে আল-নুসেইরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলার পর, এক দম্পতি ও তাদের শিশুর লাশ হাসপাতালে আনা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে।

তিন জনের নিহত হওয়ার ঘটনায় ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত ২৪ ঘণ্টায় মধ্য গাজায় হামাসের তিনটি অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।

গত অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তবে ইসরাইল বলছে, যে সব লক্ষ্যবস্তুকে তারা হুমকি হিসেবে মনে করে, সেগুলোর ওপর হামলা চালানোর অধিকার তাদের আছে বলে দাবি ইসরাইলের।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৮৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর পাঁচ জন সদস্যও একই সময়ে নিহত হয়েছেন বলে জানা গেছে।

এএফপি জানিয়েছে, গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও প্রবেশাধিকার সীমিত থাকায় হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইসরাইলি হামলায় গাজায় শিশুসহ নিহত ৩, আহত ১০

আপডেট টাইম : ০৪:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬